শেরপুরে জামায়াত নেতাকর্মী গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার কাকিলাকুড়া এলাকা থেকে আমীর মাওলানা আব্দুর রহমান (৫২) ও জামায়াতকর্মী জাকির হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ আলী শেখ গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে জানান, জামায়াত নেতাকর্মী দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামি।
