২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি শুরু হচ্ছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১-২০১২ শিক্ষাবর্ষের মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) কোর্সে ভর্তি শুরু হচ্ছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 04:11 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৮ থেকে ২৮ অগাস্ট পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।

এছাড়া এ বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nuadmission.com) থেকেও জানা যাবে।