বরিশালে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ
বরিশালে একটি কারখানায় বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
রোববার দুপুর থেকে নগরীর কাউনিয়ায় সুতা প্রস্তুতকারী খান সন্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখেছে।
কারখানার শ্রমিক আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি মাসের শুরুতেই জুলাই মাসের বেতন ও বোনাস এক সঙ্গে দেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান শ্রমিকরা।
তিনি বলেন, কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও তা পূরণ না করায় তারা আন্দোলন করছেন।
আরেক শ্রমিক লতিফা বেগম জানান, মালিক পক্ষ ঈদের আগে বেতন না দিয়ে শুধু মাত্র বোনাস দিতে চায়। তাই বোনাস ও বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নেমেছে।
কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) খাইরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী সোমবারের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস বুঝিয়ে দেয়া হবে।
