২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডা দূতাবাসও বন্ধ

নিরাপত্তা হুমকির কারণে যুক্তরাষ্ট্রের পর এবার কানাডাও ঢাকায় তাদের হাই কমিশন রোববার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 09:47 AM

Updated : 25 Apr 2022, 07:05 PM

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন বেয়ার্ড শনিবার এক বিবৃতিতে বলেন, আগাম সতর্কতা হিসাবেই এ ব্যবস্থা নিচ্ছেন তারা।  

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশে ভ্রমণ সতর্ককতা বিষয়ে বলা হয়, “সারা দেশে ভ্রমণের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে রাজনৈতিক অস্থিরতার কারনে যে কোনো স্থানে যাওয়ার ক্ষেত্রে পুরো মাত্রায় সতর্ক থাকা উচিৎ। যে কোনো সময় পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে।”   

অল কায়েদা হামলা পরিকল্পনার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মৌরিতানিয়া থেকে আফগানিস্তান পর্যন্ত ২১টি দেশে নিজেদের দূতাবাস রোববার বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র সরকার। সেই সঙ্গে নাগরিকদের জন্য মুসলিম দেশগুলোতে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন।

এদিকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলও শনিবার বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে। সংস্থার ১৯০টি সদস্যদেশকে সম্ভাব্য জঙ্গি আক্রমণের বিষয়ে কড়া নজরদারির পরামর্শ দেয়া হয়েছে।

পুরনো খবর:

বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের