২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 05:38 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

নিহত শামসুল ইসলাম (২৭) সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের অলি আহমেদের পুত্র। তিনি নগরীর টেরিবাজারের রাজস্থান নামক কাপড়ের দোকানের কর্মচারী।

শুক্রবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কালু শাহ মাজার এলাকায় এঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে গুরুতর আহত শামসুলকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।