২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে খামারীকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক মৎস্য খামারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2013, 05:08 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

শুকবার সকালে পুলিশ উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের দক্ষিণ বটগ্রাম থেকে মো. বাবুলের লাশ উদ্ধার করে।

বাবুল (৪৫) ওই গ্রামের মৃত আজিজ উল্লার ছেলে।

আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজের মাছের খামার দেখতে বের হন বাবুল। সেহ্রির সময় পরিবারের সদস্যরা তাকে না দেখে অনেক খোঁজাখুঁজি করেন।

সকালে বাড়ির অদূরে বালায়াদা-বটগ্রাম সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।

সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

“পূর্ব শত্রুতার জেরে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।”