২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছর পর খুলনা হার্ডবোর্ড মিল চালু

বন্ধের প্রায় দু’বছর পর চালু হয়েছে দেশের একমাত্র হার্ডবোর্ড উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান খুলনা হার্ডবোর্ড মিল।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 06:13 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মিলটি চালু হয় বলে জানিয়েছেন এর ব্যবস্থাপনা পরিচালক কাজী রুহুল আমীন।

তিনি বলেন, আশা করছি আগামী সপ্তাহে মিলটির উৎপাদিত হার্ডবোর্ড বাজারে পাওয়া যাবে।

অর্থিক সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে ২০১১ সালের ১৬ জুলাই খুলনা হার্ডবোর্ড মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়।  পরে মিলটি ব্রেক ইভেন পয়েন্টে (লাভ-লোকসান কোনটিই নয়) নেয়ার শর্তে ১০ কোটি টাকা ছাড় দেয়ার সিদ্ধান্ত নেয় অর্থ মন্ত্রণালয়।

সুন্দরবনের আগামরা সুন্দরী কাঠের উপর নির্ভর করে ভৈরব নদের তীরে খুলনা মহানগরীর খালিশপুরে ৯ দশমিক ৯৬ একর জমির উপর কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন ১৯৬৫ সালে হার্ডবোর্ড মিলটি স্থাপন করে।

১৯৬৬ সালে মিলে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়।