২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে দুর্বৃত্তের কবলে বিডিনিউজ টোয়েন্টিফোর সাংবাদিক

চলন্ত ট্রেনে অচেতন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ সম্পাদক দেবাশীষ দেবের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 05:33 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

বুধবার রাতে তূর্ণা নিশীথা ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে ট্রেন চট্টগ্রাম স্টেশনে পৌঁছালে এক সহযাত্রী তাকে অচেতন অবস্থায় চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ জয় জানান, নেশাজাতীয় দ্রব্য মেশানো কিছু খাওয়ায় তিনি অচেতন হয়ে পড়েন। তবে তিনি এখন আশঙ্কামুক্ত।

দেবাশীষের ছোট ভাই দেবদুলাল দেব জানান,  ভাইয়ের চেতনা ফিরে এসেছে।

দুর্বৃত্তরা তার দুটি মোবাইল ফোনসেট ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে গেছে।