২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অস্ত্রসহ ‘ডাকাত’ গ্রেপ্তার

কক্সবাজার শহরে অস্ত্রসহ এক ‘ডাকাতকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 02:46 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

পুলিশ জানায়, বুধবার শহরের পাহাড়তলী আবু উকিলের ঘোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ফোরকানকে (২১) গ্রেপ্তার করে। ফোরকান পাহাড়তলীর মো. ইসলাম ঝন্টুর ছেলে।

এ সময় তার কাছ থেকে একটি বন্দুক, দুইটি তাজা কার্তুজ, পাঁচটি গুলির খোসা, একটি পিস্তলের গুলি, তিনটি ছোরা ও তিনটি রামদা উদ্ধার করা হয়।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনজুর আলম জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালানোর সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি করে।

এক পর্যায়ে ঘটনাস্থল থেকে ফোরকানকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ফোরকানসহ ১৮ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।  

তিনি বলেন, ফোরকান একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে।