অবকাশে আপিল চালানোর দাবি করবে গণজাগরণ মঞ্চ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার দ্রুত শেষ করতে ছুটি চলাকালে আপিল বিভাগের পূর্ণাঙ্গ একটি অবকাশকালীন বেঞ্চ চালু করার দাবিতে প্রধান বিচারপতিকে স্মারকলিপি দেবে গণজাগরন মঞ্চ।
মঙ্গলবার রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, “আমরা দেখেছি, বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় অবকাশের সময়ও আপিল/হাইকোর্ট বিভাগের কার্যক্রম চলেছে।
১ অগাস্ট আদালতের কার্যক্রম শেষে দেড় মাসের দীর্ঘ ছুটিতে যাচ্ছে উচ্চতর আদালত।
এছাড়া শাহবাগে আয়োজিত ‘ইতিহাসে পোট্রেট’ আলোকচিত্র প্রদর্শনী ৩ অগাস্ট পর্যন্ত চালিয়ে নেওয়ার কথাও জানান ইমরান।
ঈদের পর সারাদেশে এ আলোকচিত্র প্রদর্শনীর আযোজন করা হবে বলেও জানান তিনি।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বেলাল মোহাম্মদের মৃত্যুতে মঞ্চের পক্ষ থেকে শোকও প্রকাশ করা হয়।
