টেকনাফে সাড়ে ৮ হাজার ইয়াবা আটক
কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় সাড়ে আট হাজার ইয়াবা আটক করেছে বিজিবি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আড়াই নং স্লুইচ গেইট সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে ইয়াবা চালানটি জব্দ করলেও কাউকে আটক করা যায়নি।
বিজিবি-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানান, টেকনাফ বিওপির হাবিলদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে একটি টহল দল ইয়াবার চালানটি আটক করে। এ সময় পাচারকারীরা নাফ নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। পরে তাদের শনাক্ত করা হয়েছে।
এ ঘটনায় দুইজনকে পলাতক আসামি দেখিয়ে টেকনাফ থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।
আসামিরা হলেন- টেকনাফের মধ্য নাজির পাড়ার মৃত আবুল হাসিমের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৭) ও টেকনাফ পৌরসভার কুলাল পাড়ার আবু সিদ্দিকের ছেলে খোরশেদ আলম (৩২)।
