২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড শেষে মাহমুদুর কারাগারে

উস্কানিমূলক খবর প্রকাশের অভিযোগে রমনা থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদ শেষে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 03:46 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

মঙ্গলবার মহানগর হাকিম এরফান উল্লাহ এ আদেশ দেন।

মাহমুদুর রহমানের অন্যতম আইনজীবী বেলাল হোসেন জসীম বলেন, মাহমুদুরকে কাশিমপুর কারাগারে নেয়া হচ্ছে।

এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ২৭ জুলাই মাহমুদুরকে তিন দিনের হেফাজতে নেয় রমনা থানা পুলিশ।

কিন্তু হেফাজতের মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ১১ এপ্রিল মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর তিন মামলায় তাকে ১৩ দিনের রিমান্ডে পাঠায় আদালত।