২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শফীর শাস্তি দাবি খাগড়াছড়িতে

নারী বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদ এবং এজন্য হেফাজতে ইসলামের আমির শাহ আহম্মদ শফীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি শহরে মানববন্ধন করেছেন নারীরা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 12:48 PM

Updated : 23 Aug 2022, 11:17 AM

মঙ্গলবার সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে খাগড়াছড়ি নারী নেটওয়ার্ক ও মানবাধিকার কর্মীর ব্যনারে মানববন্ধন হয়।

এরপর একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে শফীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি দীলিপ চৌধুরী, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির সভাপতি শেফালিকা ত্রিপুরা প্রমুখ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শফীর কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করা হয়।