২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় ট্রাকভর্তি ভারতীয় কাপড় আটক

যশোরের শার্শার সীমান্ত এলাকা থেকে বিজিবি ট্রাকভর্তি ভারতীয় শাড়ি ও তৈরি পোশাক আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 08:54 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

সোমবার ভোরে কাশিপুর সীমান্ত এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। এ সময় কাউকে আটক করা হয়নি।

যশোর-২৬ ব্যটালিয়ান বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই চালক ও তার সহকারী পালিয়ে যায়।

ট্রাক থেকে ১ হাজার ৭০০ পিস ভারতীয় শাড়ী ও ৩ হাজার ৬৫০ পিস বিভিন্ন ধরনের তৈরি পোশাক উদ্ধার করা হয়েছে। এসব কাপড়ের আনুমানিক মূল্য চার কোটি টাকা।

আটক মালামাল যশোর শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।