মাহমুদুর রহমান তিনদিনের হেফাজতে
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে কাশিমপুর কারাগার থেকে রমনা থানা পুলিশ তাকে নিয়ে যায় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
জেল সুপার মো. জাহাঙ্গীর কবির খবরটি নিশ্চিত করেন।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ১১ এপ্রিল মাহমুদুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে।
