পুনর্ভবা নদীতে ডুবে কিশোরের মৃত্যু
দিনাজপুর সদরে শনিবার পুনর্ভবা নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মৃত মিন্টু রহমান (১৭) জেলা শহরের লালবাগ এলাকার রহমান আলীর ছেলে।
রহমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে জানান, মিন্টু দুপুরে বাড়ির পাশে পুনর্ভবা নদীর রাজাপাড়া ঘাটে গোসল করতে যান। এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। এ সময় ঘাটে থাকা অন্যরা নদীতে তল্লাশি চালিয়ে প্রায় দেড়ঘণ্টা পর তাকে উদ্ধার করে।
বেলা ২টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
