২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজিজ মার্কেটে ঈদ বইমেলা

ঈদ উপলক্ষে রাজধানীর শাহবাগে ‘বইমেলা’র আয়োজন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 05:23 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

বইনিউজ টোয়েন্টিফোর ডটকম’র উদ্যোগে শুক্রবার বিকালে আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় শুরু হওয়া এই মেলা চলবে ঈদের আগের রাত পর্যন্ত।

মেলায় দেশের খ্যাতিমান লেখকদের নির্বাচিত ৪০০টি বই ৩০ শতাংশ কমিশনে পাওয়া যাচ্ছে।

মেলার উদ্বোধন করে কবি মুহাম্মদ নুরুল হুদা বলেন, “ঈদ মানে আনন্দ, আনন্দ দেহ ও মনের। ঈদের উপহার হিসেবে সুন্দর পোশাকের পাশাপাশি একটি ভালো বইয়ের তাৎপর্য্যও অনেক।”

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বইনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবীন আহসান।