মেয়াদোত্তীর্ণ গুঁড়োদুধ প্যাকেটের সময় গ্রেপ্তার ১
চট্টগ্রামের সীতাকুণ্ডে মেয়াদোত্তীর্ণ গুঁড়োদুধ বিক্রির উদ্দেশ্যে প্যাকেটে ভরার সময় একটি কারখানার ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে বাড়বকুণ্ডের সান ডেইরি থেকে প্রায় চারশ’ বস্তা গুঁড়োদুধও উদ্ধার করা হয় বলে সীতাকুণ্ড থানার এসআই শফিকুল ইসলাম জানিয়েছেন।
আটক কারখানার ব্যবস্থাপক হলেন রেজাউল করিম।
পুলিশ কর্মকর্তা শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোশাররফ হোসেন মিন্টুর মালিকানাধীন ওই কারখানায় মেয়াদোত্তীর্ণ গুঁড়োদুধ ‘টুডে’ লোগো লেখা প্যাকেটে ভরা হচ্ছিল।
