২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রহ্মপুত্র দখল করায় হিমাগারকে জরিমানা

মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটিতে অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ দখল করে প্রাচীর নির্মাণের দায়ে নূর কোল্ড স্টোরেজ লিমিটেড কর্তৃপক্ষকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 08:52 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

বুধবার পরিবেশ অধিদপ্তরের সদর দফতরে শুনানি শেষে এ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর হোসেন জানান, শুনানিতে কর্তৃপক্ষ তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন।

পরে প্রতিষ্ঠানটির মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান আলমগীর হোসেন।