২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মানববন্ধন

৩৪তম বিসিএস পরীক্ষায় প্রথম ফলাফলে উত্তীর্ণ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সংশোধিত ফলাফলেও অন্তর্ভূক্ত করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 05:29 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বুধবার সকালে সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালিত হয়।

বক্তারা অভিযোগ করেন, ৩৪তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষার সংশোধিত ফলাফলে পূর্বের প্রায় তিনশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীকে বাদ দেয়া হয়েছে। 

সমঅধিকার প্রতিষ্ঠার স্বার্থে বঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের অবিলম্বে সংশোধিত ফলাফলে অন্তর্ভূক্তির দাবি জানান বক্তারা।

আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনির্ভাসিটির (আসারু) উদ্যোগে আয়োজিত মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর সভাপতি সুমন অগাস্টিন সরেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আলমগীর সুজন, ছাত্র ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ আল মুইজ খান, আসারুর সভাপতি বিপ্লব বাস্কে, সাধারণ সম্পাদক সুবাস মুরমু।