২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকচাপায় রুয়েট ছাত্র নিহত

সিরাজগঞ্জ শহরে ট্রাকচাপায় রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক ছাত্র নিহত হয়েছেন। আহত হন তিনজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 02:22 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বিরালাকুঠি রেলগেইটে এ দুর্ঘনটায় নিহত সিদরাতুল ইসলাম অঙ্কন (২৫) ওই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

তিনি রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র।

আহতরা হলেন রিকশাচালক চররামগাতির আল-আমিন, রিকশাযাত্রী একই এলাকার মহেলা খাতুন এবং ভাঙ্গাবাড়ি মহল্লার সোহরাওয়ার্দী। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার সহকারী উপ-পরিদর্শক হাফিজ মোহাম্মদ রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে ১২টার দিকে একটি ট্রাক দুটি রিকশাকে চাপা দিয়ে পালানোর সময় রেলগেট এলাকায় অঙ্কনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরই ট্রাক চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, বলেন এএসআই।