২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থগিত পরীক্ষার নতুন সূচি

হরতালের কারণে স্থগিত করা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি কোর্সের পরীখ্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 10:22 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নতুন সূচি অনুযায়ী ১৮ জুলাইয়ের স্থগিত করা ২০১৩ সালের বিএফএ (পি) ডিগ্রীর বাংলা-১ম পত্র, ২০১২ সালের বিএফএ (পাস) ডিগ্রী পার্ট-১ এর শিল্প মাধ্যমকরণ কৌশল ৫ম পত্র, ২০১২ সালের বিএফএ (পাস) ডিগ্রী পার্ট- ৩ এর নন্দন তত্ত্ব এবং বাংলাদেশের শিল্প ও শিল্পী, ৫ম পত্র,  ২০১২ সালের বিএফএ (অনার্স) পার্ট-১ এর বাংলাদেশ: ইতিহাস ও ঐতিহ্য এবং ২০১২ সালের বিএফএ (অনার্স) পার্ট-৩ শিল্পকলার ইতিহাস পরীক্ষা ২৪ জুলাই অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৮ জুলাইয়ের স্থগিত করা ২০১২ সালের বিএস (এড) এর শিক্ষার ভিত্তি ও ব্যবস্থাপনা ও ২০১২ সালের এম এস (এড) এর সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অব এ্যাডুকেশন পরীক্ষা ২৫ জুলাই অনুষ্ঠিত হবে।

পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে।