২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে ২০০ কার্টন সিগারেটসহ আটক ১

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ দুইশ’ কার্টন সিগারেটসহ একজন আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 05:23 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

আটক ব্যক্তির নাম ইউনুস শেখ (৪০)। তিনি মালয়শিয়া থেকে ফেরেন।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমদানি নিষিদ্ধ ২০৩ কার্টন সিগারেটসহ আটক করা হয় ইউনুসকে।

শুল্ক ফাঁকি দিয়ে আগেও সিগারেট আনার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ইউনুস।

জব্দকৃত সিগারেটের বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।