২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের জামা কেনা হল না লামিয়ার

ঈদের জন্য নতুন পোশাক কিনতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছে শিশু লামিয়া।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 02:47 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

মঙ্গলবার দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অটোরিকশা চাপায় লামিয়া আক্তারের (৮) মৃত্যু হয়। সে দেউলি গ্রামের মোতালেব হোসেনের মেয়ে।

বাকেরগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম জানান, ঈদের পোশাক কিনতে মায়ের সঙ্গে উপজেলা সদরে আসে লামিয়া। সদর রোডে রাস্তা পারাপারের সময় অটোরিকশা চাপায় সে গুরুতর আহত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।