২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইক্যাপ সম্মেলনে হাসিনা-খালেদাকে আমন্ত্রণ

সম্মেলনের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করেছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইক্যাপ) এর একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 01:40 AM

Updated : 25 Apr 2022, 07:02 PM

সোমবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল চ্যাং ইউ ইয়ং’র নেতৃত্বে প্রতিনিধি দলটি।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, তারা প্রধানমন্ত্রীকে নারী নেতৃত্ব বিষয়ক একটি বিশেষ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যায় আইক্যাপ প্রতিনিধি দলটি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, প্রতিনিধি দল খালেদা জিয়াকে তাদের সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন।

বৈঠকে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, আগামী নির্বাচনসহ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয় বলে জানান তিনি।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সউলে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর আইক্যাপ’র এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এশিয়া, মধ্যপ্রাচ্য ও ওশেনিয়ার দেশগুলোর মধ্যে রাজনৈতিক আস্থা ও সমঝোতা সৃষ্টির লক্ষ্যে ২০০০ সালে গঠিত হয় আইক্যাপ।