২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ ২৪ ডটকম প্রতিনিধির উপর হামলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লক্ষ্মীপুর প্রতিনিধি মহিউদ্দিন ভূঁইয়া মুরাদ দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 05:40 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

সোমবার দুপুরে শহরের বাঞ্চানগর এলাকায় এ হামলা হয় বলে তিনি জানান।

তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল থেকে তিনি জানান, জেলা তথ্য অফিসে একটি অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে পৌরসভার বাঞ্ছানগর এলাকার মাহবুবের নেতৃত্বে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়।

এ সময় তার কাছ থেকে ক্যামেরা ও নগদ টাকা কেড়ে নেয় তারা।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকী এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, বিষয়টির ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ সুপার শরীফুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের ধরে আইনের আওতায় আনা হবে।

মুরাদের উপর হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক আবুল কালাম আজাদ, জহির উদ্দিন, মো. কাওসার, আব্বাস হোসেন প্রমুখ।

তারা এ হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করার দাবি জানান।