২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের আড়াই বছর পর শপথ

নির্বাচনের প্রায় আড়াই বছর পর শপথ নিলেন কক্সবাজার পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 01:47 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

শনিবার বেলা ১১ টায় কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. রুহুল আমিন মেয়রসহ ১৬ কাউন্সিলরকে শপথ পাঠ করান।

২০১১ সালের ২৭ জানুয়ারি কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু আইনগত নানা জটিলতার কারণে শপথ হয়নি।

অবশেষে গত বৃহস্পতিবার মেয়র ও কাউন্সিলদের শপথ গ্রহণের নির্দেশ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

শপথ অনুষ্ঠানে নব নির্বাচিত মেয়র সরওয়ার কামাল, ১২ সাধারণ কাউন্সিলর ও ৪ জন নারী কাউন্সিলর উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন সাংসদ ও বিএনপি নেতা লুৎফুর রহমান কাজল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহমদ হোসেন, পুলিশ সুপার মো. আজাদ মিয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।