দুবৃর্ত্তের ছুরির আঘাতে চা-বিক্রেতার মৃত্যু
রাজধানীর ধানমণ্ডিতে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত মোহনের (২৮) গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। তিনি ধানমণ্ডি দুই নম্বর রোড এলাকায় চা বিক্রি করতেন।
বৃহস্পতিবার রাতে ২ নম্বর রোডের পশ্চিমে লেকের পারে ছুরিকাহত হওয়ার পর শুক্রবার ভোরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে মোহনের মৃত্যু হয় বলে জানিয়েছেন ধানমণ্ডি থানার ওসি আনোয়ার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কয়েক যুবক মোহনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। প্রথমে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি ঘটলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
এঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানান ওসি আনোয়ার।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
