২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরগঞ্জে নদীতে ডুবে জবি শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুজন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 06:18 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

বৃহস্পতিবার দুপুরে বীরগঞ্জের ঢেপা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্র শাওন কুমার সাহা (২১)। তিনি বীরগঞ্জ শহরের নিতাই সাহার ছেলে।

এ সময় তার আত্মীয় শহরের রবি সাহার মেয়ে বীরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুমি সাহাও (১৪) মারা যান।

বীরগঞ্জ থানার ওসি আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই পরিবারের ৯ জন দুপুর ১টায় শহরের স্লুইস গেট এলাকায় গোসল করতে নামে। এ সময় শাওন ও সুমি নিখোঁজ হয়।

পরে দুপুর পৌনে ৩টায় শাওনকে এবং দুপুর ৩টায় সুমিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।