অপমান সইতে না পেরে আত্মহত্যা
ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা বাজারে নিজের ওষুধের দোকানে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক ওষুধ ব্যবসায়ী আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
এবিএম আফতার হোসেন (৩৭) নামে ওই ব্যক্তির লাশ বৃহস্পতিবার প্রথম প্রহরে তার ওষুধের দোকান থেকে উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশের আশেপাশে কয়েকটি চিরকুট পাওয়া গেছে।
চিরকুটে গত সোমবার ধানমন্ডির একটি হাসপাতালে মালামাল সরবরাহ করতে গিয়ে নিজের অপমানিত হওয়ার কথা উল্লেখ রয়েছে।
অপমান সইতে না পেরে নিজ দোকানে আত্মহত্যা করেছেন বলে ওসি মাইন উদ্দিনের ধারণা।
এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনা অভিযোগে একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
