২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

তেল, গ্যাস, বস্ত্র, চামড়া, মৎস্য, বিদ্যুৎ উৎপাদন, পাট ও কৃষিভিত্তিক শিল্পের মতো বিভিন্ন সম্ভাবনাময় খাতে ব্রুনাইকে বিনিয়োগের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 05:01 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

ব্রুনাইয়ের বিদায়ী রাষ্ট্রদূত হাজি আবদুল রাঝাক বিন হাজি মোহাম্মদ হোসেইন বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান।

জাতিসংঘ, ন্যাম, কমনওলেথ, ওআইসি, এশিয়ান কমনওয়েলথ ডায়ালগ ও আসিয়ান আঞ্চলিক ফোরামে দুদেশের ঘনিষ্ঠ সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা।

ব্রুনাইয়ের অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের জনশক্তি কাজে লাগানোয় ধন্যবাদও জানান তিনি।

শেখ হাসিনা ব্রুনাইয়ের সুলতানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রেসসচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।