২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে হেফাজতের ৫ নেতাকর্মী আটক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গোপন বৈঠক করার সময় হেফাজতে ইসলামের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 12:14 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বানিয়ারা মসজিদ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,  বানিয়ারা মসজিদের ইমাম আবদুল্লাহ জুবায়ের (৫০), কদিম-ধল্লা কওমি মাদ্রাসার খতিব সাখাওয়াত হোসেন (৩২), গোড়াকী মাদ্রাসার শিক্ষক শফিকুল ইসলাম (২২), ফতেপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হেদায়েতুল ইসলাম (২৩) ও টাঙ্গাইল পৌর এলাকার আশেকপুর হারুনিয়া মাদ্রাসার খতিব ইলিয়াস আলী (৫৫)।

মির্জাপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি আবদুর রহমান জানান, আবদুল্লাহ জুবায়ের সংগঠনের মির্জাপুর উপজেলা শাখার সদস্য সচিব, ইলিয়াস আলী যুগ্ম-সচিব এবং অন্যরা কর্মী।