২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে হাতবোমা বিস্ফোরণে স্বামী-স্ত্রী আহত

ঝিনাইদহ সদরে হাতবোমা বিস্ফোরণে স্বামী ও স্ত্রী আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 11:10 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

মঙ্গলবার সকাল ১১টার দিকে রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনায় আহত আব্দুল কুদ্দুস (৩৫) ও তার স্ত্রী নবিরুণ বেগমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. আলতাফ হোসেন জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা কুদ্দুসের বাড়িতে সর্ষের পাত্রে দুটি হাতবোমা রেখে যায়। সর্ষে বের করে রোদে শুকাতে দেওয়ার সময় এ দুটি কৌটা পান তারা।

একটি কৌটা খোলর চেষ্টা করলে বিকট শব্দে বিস্ফোরিত হয়।