২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

নরসিংদী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নরসিংদী, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 05:42 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

সোমবার রাতে শহরের টাওয়াদী ও গাবতলীর মাঝামাঝি স্থান থেকে এলাকাবাসী শহীদুল্লা ফয়সালের (১৬) লাশ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

নিহত ফয়সাল জেলা এলজিইডি কার্যালয়ের অফিস সহকারী আব্দুস সামাদের ছেলে। সে সদর উপজেলা সরকারি কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকত।

সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ১০টার দিকে একদল সন্ত্রাসী ফয়সালকে এলোপাতাড়ি কুপিয়ে ও পরে গলাকেটে হত্যা করে।

ঘটনার তদন্তে এসআই আনোয়ার হোসেনকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।