গোলাম আযম ট্রাইব্যুনালে
একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে রায় ঘোষণার জন্য ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়েছে।
ফাইল ছবি
১০টা ৫ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে করে গোলাম আযমকে ট্রাইব্যুনালে ঢুকতে দেখেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সুলাইমান নিলয়।
সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার রায় ঘোষণা শুরু হওয়া কথা রয়েছে।
মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি, পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেওয়ার ৫ ধরনের অভিযোগ রয়েছে জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমের বিরুদ্ধে।
