২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি মেয়রদের সম্মানী প্রায় লাখ টাকা নির্ধারণ

সিটি কর্পোরেশনের মেয়রদের মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা নির্ধারণ করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 04:13 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

সম্মানী ও অন্যান্য ভাতা মিলিয়ে মেয়ররা প্রতি মাসে পাবেন ৯৪ হাজার ৫০০ টাকা।

এর মধ্যে সম্মানী ৪৪ হাজার ৫০০ টাকা, বাড়ি ভাড়া ৪০ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ১০ হাজার টাকা।

রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি কর্পোরেশন-২ শাখা) এর উপ সচিব মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ ভাতা নির্ধারণের কথা জানানো হয়।

সিটি কর্পোরেশনরে মেয়ররা দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে এই অর্থ সিটি কর্পোরেশন তহবিল থেকে নিতে পারবেন।