২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলিসহ দুই ‘চাঁদাবাজ’ আটক

ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 03:13 PM

Updated : 25 Apr 2022, 06:59 PM

রোববার সন্ধ্যা ৬টার দিকে তাদের মধ্যপাড়া মহল্লার ভাউয়াল দীঘির উত্তর পাড় থেকে আটক করা হয়।

এরা হলেন- শহরের মধ্যপাড়া মহল্লার জুবায়ের আলম জ্যাকি (২৬) ও মঞ্জুরুল ইসলাম মঞ্জু (২০)।

সদর মডেল থানার ওসি মো. আব্দুর রব জানান, মধ্যপাড়া মহল্লার ভাউয়াল দীঘির উত্তর পাড়ে নির্মাণাধীন একটি বাড়িতে গিয়ে ওই যুবক ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় দুজনকে হাতেনাতে অস্ত্রসহ আটক করে পুলিশ।

“তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”

তিনি জানান, এরা শহরের চিহ্নিত চাঁদাবাজ ও ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।