২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ১৭ রোহিঙ্গা গ্রেপ্তার

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে ভারতে যাওয়ার সময় ১৬ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 04:10 PM

Updated : 23 Aug 2022, 11:09 AM

বৃহস্পতিবার দুপুরে ভারতের উদ্দেশে যাত্রার সময় একটি বাস কাউন্টার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদেরকে ভারত যেতে সহায়তাকারী এক দালালকেও আটক করে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ওসি শাহজাহান আলী খান বলেন, গোপন খবর পেয়ে শহরের ঈগল পরিবহনের কাউন্টার থেকে তাদেরকে আটক করা হয়।

“তারা অবৈধভাবে বাংলাদেশে এসে ভারতে যাওয়ার জন্য সাতক্ষীরা এসেছিল।”

এ ব্যাপারে সদর থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করেছেন।

আটককৃতরা হলেন- মায়ানমারের ফৈরাবাজার এলাকার নূর হোসেন (৫৪), তার স্ত্রী লায়লা বেগম (৪০), ছেলে ওসমান (২০), আইয়াস (১৮), মেয়ে হাসিনা (১৫), তৈবা হাতুসহ (১৪) ১৬ জন নারী ও শিশু এবং সদর উপজেলার ভোমরা লক্ষিদাড়ি গ্রামের শেখ সাইদুর রহমানের ছেলে শেখ আলম।