২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বাসচাপায় নিহত ২

ঝিনাইদহের শৈলকুপায় বিআরটিসি বাসচাপায় ব্যাটারি চালিত ইজি বাইকের দুইযাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 07:26 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া মহা সড়কের চাঁদপুরে এ দুর্ঘটনায় নিহতরা হলেন, শৈলকুপা উপজেলার ভাটই গ্রামের  হাকিম ম-লের ছেলে শহিদুল ইসলাম মণ্ডল ( ৫০ ) ও সাধুহাটি গ্রামের মন্টুর ছেলে নান্টু (৩৫ )।

শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান,  ইজি বাইকটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনা থেকে কিশোরগঞ্জগামী বিআরটিসির একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজি বাইকটি  দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হয় দুই যাত্রী ।