বেলকুচিতে জামায়াতের ৭ কর্মী আটক
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মঙ্গলবার রাতে জামায়াতে ইসলামীর সাত কর্মীকে আটক করেছে পুলিশ।
বেলকুচি থানার ওসি আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত দেড়টার দিকে ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
নাশকতা সৃষ্টি এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশের করা মামলায় তাদের আটক দেখানো হয়েছে।
ওসি আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক সাতজনের মধ্যে তিনজন কুড়িগ্রামের। বহিরাগতরা এ এলাকায় অবস্থান করে বিভিন্ন সময়ে নাশকতা করে আসছিল।
এ সময় পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়, ধরা পড়ে সাতজন।
আটকরা হলেন বেলকুচির দ্বারিয়াপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে জাকারিয়া হোসেন (২৪) ও বওড়া গ্রামের প্রয়াত ঈমান আলীর ছেলে আবদুর রশিদ (৫০), কল্যাণপুরের আবুল মোল্লার ছেলে আলতাফ হোসেন (৬৫), সারটিয়া নতুনপাড়ার আবু তাহের পটলের ছেলে শাহিন আলম (২৪), কুড়িগ্রামের কমলপুর গ্রামের আজাহার সেখের ছেলে ফরিদুল ইসলাম (২১), রৌমারী উপজেলার অহেদনগরের হরফ আলীর ছেলে জাহিদুল ইসলাম বিজু (২২) এবং চরগেন্দার আলগা গ্রামের পাষাণ আলীর ছেলে শরীফ হোসেন (২১)।
আটকদের মধ্যে আব্দুর রশিদকে বেলকুচি এবং নিরাপত্তার স্বার্থে বাকিদের সিরাজগঞ্জ সদর থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে, বলেন তিনি।
