গাজীপুরে কাউন্সিলরদের বেশিরভাগই আ’লীগের
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে হেরে গেলেও বেশির ভাগ ওয়ার্ডে জিতেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা।
শনিবার অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী এম এ মান্নানের কাছে এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান।
তবে আয়তনের দিক থেকে দেশের সব চেয়ে বড় এ সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডের মধ্যে ২৯টিতেই জিতেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী|
এছাড়া বিএনপি সমর্থিত প্রার্থী ২৫টি ওয়ার্ডে, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী দুইটি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। একটি ওয়ার্ডে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী।
রাতে বিভিন্ন কেন্দ্র থেকে মেয়র পদের পাশাপাশি সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদের ফলাফল ঘোষণা করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তারা।
প্রার্থীরা রাতে ফলাফল নিয়ে বাড়ি ফিরলেও রোববার সকাল থেকে চূড়ান্ত ফলাফলের জন্য ভিড় করতে থাকেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। পরে সেখানে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।
কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত বিজয়ীরা হলেন, ২নম্বর ওয়ার্ডে মো. সোলায়মান মিয়া, ৩নম্বর ওয়ার্ডে সাইজউদ্দিন মোল্লা, ৪নম্বর ওয়ার্ডে এটিএম সফিজ উদ্দিন আহমেদ, ৬নম্বর ওয়ার্ডে মো. গিয়াস উদ্দিন মোল্লা, ৮নম্বর ওয়ার্ডে সেলিম রহমান, ৯নম্বর ওয়ার্ডে শফিকুল আমিন, ১০নম্বর ওয়ার্ডে খলিলুর রহমান, ১৩নম্বর ওয়ার্ডে খোরশেদ আলম সরকার, ১৮নম্বর ওয়ার্ডে ছফর আলী, ২১নম্বর ওয়ার্ডে ফারুক আহাম্মেদ, ২৫নম্বর ওয়ার্ডে শওকত আলম, ২৭নম্বর ওয়ার্ডে জাবেদ আলী, ৩০নম্বর ওয়ার্ডে জান্নাতুর রহমান, ৩২নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আলী, ৩৫নম্বর ওয়ার্ডে আব্দুল্লাহ আল মামুন মন্ডল, ৩৬নম্বর ওয়ার্ডে সানোয়ার রহমান, ৩৮নম্বর ওয়ার্ডে জিল্লুর রহমান, ৩৯নম্বর ওয়ার্ডে মাসুদুল হাসান বিল্লাল, ৪০নম্বর ওয়ার্ডে আজিজুর রহমান, ৪১নম্বর ওয়ার্ডে বজলুর রহমান বাছির, ৪৩নম্বর ওয়ার্ডে আসাদুর রহমান কিরন, ৪৪নম্বর ওয়ার্ডে আজাহারুল ইসলাম, ৪৫নম্বর ওয়ার্ডের শাহ আলম রিপন, ৪৬নম্বর ওয়ার্ডে নূরুল ইসলাম, ৪৭নম্বর ওয়ার্ডে হেলাল উদ্দিন, ৫০নম্বর ওয়ার্ডে কাজী আবুবকর, ৫১নম্বর ওয়ার্ডে মজিবুর রহমান, ৫৬নম্বর ওয়ার্ডে আবুল হোসেন, ৫৭নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দিন সরকার।
বিএনপি সমর্থিত নির্বাচিত কাউন্সিলররা হলেন- ১নম্বর ওয়ার্ড আব্দুস সালাম আহাম্মদ আব্বাস, ৫নম্বর ওয়ার্ড দবির উদ্দিন সরকার, ১১নম্বর ওয়ার্ড আজহারুল ইসলাম মোল্লা, ১২নম্বর ওয়ার্ডের আব্বাস উদ্দিন, ১৪নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান রিপন, ১৫নম্বর ওয়ার্ড ফয়সাল আহমেদ সরকার, ১৬নম্বর ওয়ার্ড মোসলেম উদ্দিন চৌধুরী, ১৭নম্বর ওয়ার্ডে মেহেদী হাসান ফারুক, ১৯নম্বর ওয়ার্ড তানভীর আহাম্মেদ, ২০নম্বর ওয়ার্ড শহীদুল ইসলাম, ২২নম্বর ওয়ার্ড ছবদের হাসান, ২৩নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ২৪নম্বর ওয়ার্ডে মাহবুবুর রশিদ খান, ২৬নম্বর ওয়ার্ড হান্নান মিয়া হান্নু, ২৮নম্বর ওয়ার্ডে হাসান আজমল ভূইয়া, ২৯নম্বর ওয়ার্ডে খায়রুল আলম, ৩৩নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান, ৩৪নম্বর ওয়ার্ডে মাহফুজুর রহমান, ৩৭নম্বর ফজলুল হক চৌধুরী, ৪২নম্বর ওয়ার্ডে সুলতান উদ্দিন, ৪৮নম্বর ওয়ার্ডে সফি উদ্দিন, ৫২নম্বর ওয়ার্ডে আতাউর রহমান, ৫৩নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৫৪নম্বর ওয়ার্ডে শেখ আ. আলেক, ৫৫নম্বর ওয়ার্ডে সেলিম হোসেন।
এছাড়া জাতীয় পার্টি সমর্থিত দুই কাউন্সিলর হলেন- ৭নম্বর ওয়ার্ডের হুমায়ূন কবীর ও ৪৯নম্বর ওয়ার্ডের মো. বাদল। স্বতন্ত্র নির্বাচিত কাউন্সিলর হলেন ৩১নম্বর ওয়ার্ডে রফিকুজ্জামান।
মহিলা কাউন্সিলর
নির্বাচিত মহিলা কাউন্সিলররা হলেন- ১নম্বর ওয়ার্ডে পারভীন আক্তার, ২নম্বর ওয়ার্ডে মাহমুদা আলম, ৩নম্বর ওয়ার্ডে মিসেস শিরিন চাকলাদার, ৪নম্বর ওয়ার্ডে শাহনাজ পারভীন, ৫নম্বর ওয়ার্ডে বকুল আক্তার, ৬নম্বর ওয়ার্ডে আমেনা খাতুন, ৭নম্বর ওয়ার্ডে পারভীন আক্তার, ৮নম্বর ওয়ার্ডে আঞ্জুমানারা, ৯নম্বর ওয়ার্ডে খন্দকার নুরুজ্জামান, ১০নম্বর ওয়ার্ডে আয়েশা আক্তার, ১১নম্বর ওয়ার্ডে সালেমা খাতুন, ১২নম্বর ওয়ার্ডে রিনা আক্তার, ১৩নম্বর ওয়ার্ডে শিরিন আক্তার, ১৪নম্বর ওয়ার্ডে হোসনে আরা সিদ্দিক, ১৫নম্বর ওয়ার্ডে সাহেরা আক্তার মৌসুমী, ১৬নম্বর ওয়ার্ডে হাসিনা মমতাজ, ১৭নম্বর ওয়ার্ডে নাসরিন আক্তার, ১৮নম্বর ওয়ার্ডে কেয়া শারমিন ও ১৯নম্বর ওয়ার্ডে রাখি সরকার।
