২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি’র বাসে হামলা, সড়ক অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের হামলার জের ধরে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে ঢাবি শিক্ষার্থীরা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 02:30 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার জের ধরে সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়। এ সময় ঢাবি শিক্ষার্থীরা ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার আফরুজুল হক টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে হামলা দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ফার্মগেট এলাকায় কিছুক্ষণের জন্য দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফার্মগেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে তেজগাঁও কলেজের কয়েকজন ছাত্র উঠে পড়লে তাদের নামিয়ে দেয়া হয়। পরে ওই শিক্ষার্থীরা তেজগাঁও কলেজের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকটি বাস যাওয়ার সময় ইট নিক্ষেপ করতে থাকে। এতে বাসের জানালার কাচ ভেঙ্গে কয়েকজন ছাত্র আহত হয়েছেন।

Image
১৮ দলীয় জোটের হরতালের আগের দিন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে শিক্ষার্থীদের আনা-নেয়ার একটি দোতালা বাসে আগুন দেয়া হয়।

১৮ দলীয় জোটের হরতালের আগের দিন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে শিক্ষার্থীদের আনা-নেয়ার একটি দোতালা বাসে আগুন দেয়া হয়।

এদিকে ঢাকা বিশ্বদ্যালয়ের বাসে হামলার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিকাল সাড়ে ৪টার দিকে ফার্মগেট সড়ক অবরোধ করে এবং তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করে।

এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা টুটুল বলেন, “পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রথমে সবাইকে বোঝানোর চেষ্টা করে। পরে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়ে।”