২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে না.গঞ্জে অবস্থান

আসন্ন রমজানে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করার দাবিতে নারায়ণগঞ্জে তিতাস গ্যাস কার‌্যালয়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে গ্রাহকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 12:57 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড কার্যালয়ের সামনে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

গ্রাহকরা তিতাস গ্যাসের ‘দুনীর্তিবাজ ও অসাধু’ কর্মকর্তা-কর্মচারীদের বিচারের দাবিও জানান।

এ সময় তিতাস অফিসের সব কার্যক্রম বন্ধ ছিল।

অবস্থান ধর্মঘটে অভিযোগ করা হয়, নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিন ভোর থেকে রাত অবধি গ্যাস না থাকায় জনভোগান্তি চরমে ওঠেছে।

দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ার করেন গ্রাহরা।