২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বস্তায় শিশুর লাশ, আটক ১

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের একদিন পর বস্তাবন্দি এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 10:10 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

রোববার দুপুরে রায়েকমারি গ্রামে সাইদুল ইসলামের মেয়ে মুক্তির (৬) লাশ পাওয়া যায়।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আটক কোরবান আলী (৪৫) শিশুটির প্রতিবেশী। 

স্বজনদের বরাত দিয়ে সাঁথিয়া থানার এসআই রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকালে বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয়। অনেক খুঁজাখুজির পর সন্ধ্যায় মাইকিং এবং থানায় সাধারণ ডায়েরি করা হয়।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে রায়েকমারি গ্রামের রবিউল ইসলামের পুকুরের পাশে বস্তাবন্দী একটি মৃত দেহ দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।

এটিকে পরিকল্পিত হত্যা বলে ধারণা করা হচ্ছে, বলেন এসআই রফিকুল।

ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।