বরিশালে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রাজিহার ইউনিয়নের সুতারবাড়ি গ্রামে এ ঘটনায় মারা যাওয়া সুমাইয়া (৫) ও জান্নাত (৬) চাচাতো বোন।
তারা ওই ইউনিয়নের ছোট ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস তালুকদার জানান, সুতারবাড়ি গ্রামের প্রবাসী আব্দুল মান্নান ফকিরের মেয়ে সুমাইয়া এবং তার ছোট ভাই হাম জালাল ফকিরের মেয়ে জান্নাত দুপুরে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবে যায় তারা।
অনেক খোঁজাখুজির পর বিকেল সাড়ে ৩টার দিকে পুকুর থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার হয়।
