২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান

যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে অবস্থান করবে আন্দোলনরত ১৯টি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 05:49 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

শুক্রবার বিকাল ৪টায় প্রজন্ম চত্বরে অবস্থান কর্মসূচি শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অন্যতম সংগঠন শহীদ রুমী স্কোয়াড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাতে হাত ধরে ও চোখে কালো কাপড় বেঁধে অবস্থান করা হবে। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগেও একই সময়ে এই কর্মসূচি পালিত হবে।

এই দাবির সঙ্গে একমত সকলকে নিজ নিজ সামর্থ্য ও বৈচিত্র্যময় উদ্যোগসহ সুবিধামতো স্থানে কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।