২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় দু্ই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 01:14 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

নিহত সুজন নাথ (৩২) ও মো. মাসুদ (২১) দুজনেই ভুজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরে ভুজপুরের দাঁতমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুজপুর থানার এসআই হেলাল উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে বাগান বাজারের দিকে যাচ্ছিল সুজন ও মাসুদ। ফটিকছড়ি-হেঁয়াকো সড়কে পৌঁছালে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুজন ঘটনাস্থলেই মারা যান।