দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ধর্মঘট স্থগিত
খুলনা বিভাগে ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
বিকালে শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু জানান, যোগাযোগ মন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে তারা তাদের ধর্মঘট ১৫ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন।
“যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের দাবি-দাওয়া নিয়ে আগামী ১১ জুলাই শ্রমিকদের সঙ্গে বৈঠক করবেন।”, যোগ করেন আব্দুর রহিম বক্স দুদু।
