২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ফেনীর মুহুরীগঞ্জ এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 12:29 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চটগ্রাম মহাসড়কের পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, ঢাকা-চটগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

চেতনানাশক কোন কিছু দিয়ে তাকে অজ্ঞান করে টাকা-পয়সা নিয়ে যুবককে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন এসআই কাইয়ুম।