মাদারীপুরে নদী থেকে লাশ উদ্ধার
মাদারীপুরের কালকিনি উপজেলায় আড়িয়াল খাঁ নদী থেকে এক জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কালকিনি থানার
এসআই আশরাফুল ইসলাম জানান।
তিনি বলেন, নিহতের গায়ে একটি শাদা রংয়ের শার্ট থাকলেও নিচের অংশে কোনো কাপড় ছিল না। শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
“শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি নদীতে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।”
ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
